বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা স্পেনের, দলে নেই কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১১ অপরাহন, মে ২৫, ২০২৬

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার মাদ্রিদে এই স্কোয়াড ঘোষণা করেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত দলে তরুণ তারকা লামিনে ইয়ামালসহ বেশ কয়েকজন নিয়মিত মুখ থাকলেও সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে-স্কোয়াডে কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড়কে না রাখা।

দলের গুরুত্বপূর্ণ অনুপস্থিতির মধ্যে রয়েছেন ডিফেন্ডার ডিন হুইজসেন এবং অভিজ্ঞ রাইট-ব্যাক দানি কার্ভাহাল। এছাড়া রবিন লে নরমঁদকেও চূড়ান্ত দলে রাখা হয়নি। ইনজুরির কারণে বাদ পড়েছেন ফেরমিন লোপেজ।

২০২২ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়া স্পেন এরপর ইউরো ২০২৪ জিতে আবারও শক্তিশালী প্রত্যাবর্তন করে। এবারও দলটিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

আগামী বিশ্বকাপে স্পেন খেলবে গ্রুপ ‘এইচ’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে।

বিশ্বকাপের আগে স্পেন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে—৪ জুন ইরাকের বিপক্ষে এবং ৮ জুন পেরুর বিপক্ষে।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড

Nagad

গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, হোয়ান গার্সিয়া

রক্ষণভাগ: মার্ক কুকুরেয়া, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে, অ্যালেক্স গ্রিমালদো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্তে, মার্ক পুবিল

মিডফিল্ড: রদ্রি, পেদ্রি, গাভি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্দি, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো

আক্রমণভাগ: লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ফেরান তোরেস, মিকেল ওইয়ারজাবাল, জেরেমি পিনো, বোর্জা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ