ঈদযাত্রায় যমুনা সেতুতে ৪ দিনে টোল আদায় ১৪ কোটি ১৬ লাখ টাকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্, মে ২৯, ২০২৬

ঈদুল আজহাকে কেন্দ্র করে চার দিনে যমুনা সেতু দিয়ে প্রায় দুই লাখ যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতু থেকে মোট ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

যমুনা সেতু সাইট অফিস সূত্র জানায়, গত ২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন সেতু পারাপার হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।

তথ্য অনুযায়ী, ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করে। এদিন টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

২৫ মে সবচেয়ে বেশি ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়। এদিন টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

২৬ মে সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।

এছাড়া ঈদের আগের দিন ২৭ মে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। ওইদিন টোল আদায় হয় ৩ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা।

Nagad

ঈদযাত্রার শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় ২০ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

যানজট নিরসনে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ একযোগে কাজ করেছে বলে জানান নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়। পাশাপাশি মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথের ব্যবস্থাও ছিল। ফিরতি যাত্রাতেও একই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।