হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ভর্তি ১ হাজার ৮৬ জন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ অপরাহন, মে ৩০, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ৭৬ দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৫৮০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং রোগের বিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

Nagad