যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬

দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন।

মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলের স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বেলজিয়াম।

ম্যাচের ৯ মিনিটেই রাসকিনের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন চার্লস ডি ক্যাটেলারে।

৩১তম মিনিটে মার্ক টিলম্যানের গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসার্ডের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও এগিয়ে দেন ক্যাটেলারে। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউরোপের দলটি।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বেলজিয়াম। ৫৭তম মিনিটে হ্যান্স ভানাকেন গোল করে ব্যবধান ৩-১ করেন।

ম্যাচের শেষ দিকে রোমেলু লুকাকু আরেকটি গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।

Nagad

এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।