এসএসসি পাসে নিয়োগ দেবে ওয়ালটন, আছে প্রভিডেন্ট ফান্ড
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগ জুনিয়র টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ০৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
জুনিয়র টেকনিশিয়ান
বিভাগ
আফটার সেলস সার্ভিস (লিফট)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
নূন্যতম ৮ম শ্রেণি পাস/এসএসসি পাস হতে হবে। (অভিজ্ঞতা সম্পন্ন বাক্তিদের জন্য শিথিলযোগ্য)। শিডিউল অনুযায়ী প্রত্যেকটি লিফটের মান্থলি রুটিন সার্ভিস কমপ্লিট করা এবং সিআরএম সফটওয়্যার এর মাধ্যমে কাস্টমার ফিডব্যাক নিশ্চিতে দক্ষতা। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, (উদ্দীপ্ত নবীন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে)।
প্রার্থীর ধরন
শুধু পুরুষ
বয়সসীমা
১৮ থেকে ৩০ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
১২,০০০-১৪,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা
টি/এ, ডি/এ, মুনাফার অংশ, বছরে দুটি উৎসব বোনাস, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট। (নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন)
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1506361?ln=1
আবেদনের শেষ সময়
১২ জুলাই ২০২৬;

