ইংল্যান্ড-নরওয়ের মহারণ আজ রাতে, মোবাইলে যেভাবে দেখবেন
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হ্যারি কেইনের ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্লিং হলান্ডের নরওয়ে।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে নরওয়ে। গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে হারলেও নকআউটে ব্রাজিলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি। সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়েও রয়েছেন আর্লিং হলান্ড।
অন্যদিকে, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামকে নিয়ে শক্তিশালী ইংল্যান্ডও দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে খেলছে।
যেসব মাধ্যমে দেখা যাবে ম্যাচ
বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন।
মোবাইল ও অনলাইনে খেলা দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিন, মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে।
এছাড়া KeepMyID, Sportszify এবং SportzX প্ল্যাটফর্মেও ম্যাচটি লাইভ স্ট্রিমিং করা হবে।

