৪৮ দলের অংশগ্রহণে শুরু এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্, জুলই ৩১, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এ শুরু হয়েছে এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬। আন্তঃবিভাগীয় এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ. খান, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ারের ডেপুটি ডিরেক্টর ড. জিয়ারত এইচ. খান, অফিস অব স্পোর্টসের কোঅর্ডিনেটর মো. জয়নাল আবেদিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে মিসেস নাদিয়া আনোয়ার এআইইউবি অফিস অব স্পোর্টসের উদ্যোগের প্রশংসা করেন। টুর্নামেন্ট সফল করতে স্বেচ্ছাসেবক, আয়োজক এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬ শুধু একটি প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, নেতৃত্ব, শৃঙ্খলা এবং প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ৪৮টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সব ম্যাচ এআইইউবি অফিস অব স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

আগামী ৯ আগস্ট (রোববার) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল।

Nagad