জেট ফুয়েলের দাম বাড়ল
আগস্ট মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৯ আগস্ট) এক বার্তায় বিইআরসি জানায়, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা, যা প্রায় ২১ দশমিক ৮ শতাংশ।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৮৫৫৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর জেট ফুয়েলের দামে কয়েক দফা পরিবর্তন এসেছে। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ দাম বাড়ানো হয়। এরপর ৭ এপ্রিল আবারও দাম বাড়ানো হয়।
পরে মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এবার আগস্ট মাসের জন্য সেই দাম আবার বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা করা হলো।

