বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ অপরাহন, গাস্ট ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বেড়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে।

এর আগে সোমবার (১০ আগস্ট) দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

এ ছাড়া রোববার (৯ আগস্ট) গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক দিনের ব্যবধানে গ্রস রিজার্ভে প্রায় ১০ কোটি ডলার বেড়েছে।

আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম৬ পদ্ধতিকে অন্যতম গ্রহণযোগ্য হিসাব পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই চিত্র সামনে এসেছে। এর আগে মঙ্গলবার বিপিএম৬ হিসাবেও দেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

Nagad