মধ্যপ্রাচ্যের আরও এক দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্, গাস্ট ২৮, ২০২৬

সৌদি আরব ও তুরস্কের সঙ্গে বহুল আলোচিত সামরিক সহযোগিতা চুক্তির কয়েক সপ্তাহের মাথায় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তি করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সামরিক প্রযুক্তি বিনিময় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে দুই প্রতিরক্ষামন্ত্রী যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কুয়েতি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ আল শারিয়ান এবং কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতসহ দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর কুয়েতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে।

Nagad

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান। নতুন করে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।