চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহন, গাস্ট ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত পাঁচ শিশুর নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।