দেশে ফিরছেন মির্জা আব্বাস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহন, গাস্ট ৩০, ২০২৬

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে এতদিন তিনি চিকিৎসাধীন ছিলেন।

বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ আগস্ট ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Nagad