এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৬

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৫ সেপ্টেম্বর।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং এআইইউবি পরিবারের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় এআইইউবি পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডা. আনোয়ারুল আবেদীন ছিলেন একজন শিক্ষাবিদ ও স্বপ্নদ্রষ্টা। বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসর সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এআইইউবি প্রতিষ্ঠা করেন।

তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করবে এআইইউবি পরিবার। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষার বিকাশে তাঁর অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

Nagad