সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি গাড়িতে করে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাদের দেশে ফেরার টিকিটও ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে। একই সঙ্গে মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

চার বাংলাদেশির মৃত্যুতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কানাইঘাটেও নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোক বিরাজ করছে।

Nagad