ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৬০৮

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৮ অপরাহন, অক্টোবর ৩, ২০২৬

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৩ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৪ হাজার ৩৬৯ জন ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৩১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৪৮২ জন।

Nagad