ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্, অক্টোবর ১০, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

রোটন দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে গত ৪ অক্টোবর তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।