কুমিল্লায় সেই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশাচালক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহন, অক্টোবর ১০, ২০২৬

কুমিল্লায় সেই স্কুলছাত্রী (১৫) হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অটোরিকশাচালক সুমনই তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, নিহত কিশোরীর ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে তিশা কাউন্টারে নামে ওই কিশোরী। সেখান থেকে নগরের রেইসকোর্স এলাকায় নিজের ভাড়া বাসায় যাওয়ার জন্য ৩০০ টাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। পরে চালক সুমনকে দিয়ে কলা ও রুটি কেনায়।

পুলিশ জানায়, কিশোরীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সুমন নির্ধারিত পথের পরিবর্তে চাঁদপুর সড়কের দিকে চলে যান। পরে লাকসামের বিজরা বাজার হয়ে লালমাই উপজেলার জগতপুর এলাকায় ফিরে আসেন। এভাবে প্রায় দুই ঘণ্টা পার হয়।

পুলিশের দাবি, জগতপুর এলাকায় গিয়ে চালক অটোরিকশা বন্ধ করে দিলে কিশোরী জায়গাটি সম্পর্কে জানতে চায়। এটি রেইসকোর্স এলাকা নয় বুঝতে পেরে সে ভয় পেয়ে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় সুমন তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং সঙ্গে থাকা গামছা দিয়ে গলায় পেঁচিয়ে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী দুর্বল হয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া জানান, সুমন কিশোরীকে ধর্ষণের পর ধানক্ষেতে নিয়ে যান। সেখানে তার মাথা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন বলে পুলিশের দাবি। পরে কিশোরীর ব্যাগ থেকে আইফোন নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে দেন।

Nagad

পুলিশের ভাষ্য, ঘটনাস্থলে অটোরিকশাটি রেখে সুমন কাচিকাটা মসজিদের সামনে গিয়ে পুকুরে গোসল করেন। পরে ভাড়ায় চালিত আরেকটি সিএনজিতে বাখরাবাদ এলাকায় যান। সেখানে একটি পুকুরপাড়ের ঝোপে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান।

শুক্রবার অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বাখরাবাদ এলাকার একটি পুকুরপাড়ের ঝোপ থেকে কিশোরীর আইফোন উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

এর আগে ৮ অক্টোবর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার