কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ অপরাহন, অক্টোবর ২১, ২০২৬

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামে। এ সময় তাঁরা ঢেউ ও স্রোতে ভেসে যান। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা বলেন, ‌‘আমরাও খবর পেয়েছি। তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বিস্তারিত জানতে আমাদের টিম কাজ করছে।’

Nagad