শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে সব ধরনের মেলা স্থগিত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহন, অক্টোবর ২৯, ২০২৬

শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

জাতীয় যুবমেলার স্থান নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার বিষয়ে জানতে চাইলে মো. আমিনুল হক বলেন, জাতীয় পর্যায়ে ওই মাঠে সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই মেলাগুলো স্থগিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে।

জাতীয় যুবমেলা আয়োজন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত জাতীয় পর্যায়ের মেলা স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।

মেলা স্থগিতের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। আপাতত ওই স্থানে যেসব মেলা আয়োজনের কথা ছিল, সেগুলো স্থগিত রাখার কথা জানানো হয়েছে।

Nagad

তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে যুবমেলা স্থগিত হলেও বায়োগ্যাস প্ল্যান্ট থেকে শুরু করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মধ্যে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।