দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল যাত্রাবাড়ী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্, নভম্বর ৮, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে মধ্যরাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার পর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই স্থানে পরপর ৩ থেকে ৪টি বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রাবাড়ী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক সালাউদ্দিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চৌরাস্তা মোড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Nagad