চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির শূন্য

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহন, নভম্বর ১৫, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এমবি ফার্মা সর্বোচ্চ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিডি থাই ফুড, ইন্দো-বাংলা ফার্মা ও একমি পেস্টিসাইডস নামমাত্র নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে লভ্যাংশের এ সিদ্ধান্ত জানিয়েছে।

এমবি ফার্মা

এমবি ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ টাকা করে লভ্যাংশ পাবেন। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

বিডি থাই ফুড

Nagad

বিডি থাই ফুডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১ পয়সা করে পাবেন। তবে আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ইন্দো-বাংলা ফার্মা

ইন্দো-বাংলা ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে দেড় পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ১ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডস শেয়ারহোল্ডারদের জন্য শূন্য দশমিক ০২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে ১০টি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২ পয়সা করে লভ্যাংশ পাবেন। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

বিডি থাই অ্যালুমিনিয়াম

অন্যদিকে, বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।