জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫৫ অপরাহন, নভম্বর ২৩, ২০২৬

স্মার্টফোনে উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধার চাহিদা বাড়ছে। এ চাহিদাকে সামনে রেখে ভিভো বাজারে এনেছে ভি৮০ মডেলের স্মার্টফোন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৪কে মানের ভিডিও ধারণের সুবিধা এবং অরিজিনওএস ৭ পরিচালনব্যবস্থার বিভিন্ন স্মার্ট ফিচার।

ভিভো ভি৮০-এর ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরায় রয়েছে ৮৫ ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট ফোকাল লেন্থ। এর মাধ্যমে স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড বজায় রেখে ছবির মূল বিষয়কে স্পষ্টভাবে তুলে ধরা যায়। পাশাপাশি ৪কে মানের ভিডিও ধারণের সুবিধায় বিস্তারিত দৃশ্য ধারণ করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ইফেক্ট পোর্ট্রেট এবং উৎসবের ছবি আরও আকর্ষণীয় করে তুলতে সহায়তা করে।

ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি দৈনন্দিন কাজ সহজ করতে ফোনটিতে যুক্ত হয়েছে অরিজিনওএস ৭। এর ক্যাপচার টু নোট সুবিধার মাধ্যমে হোয়াইটবোর্ডের লেখা ও প্রশিক্ষণ উপকরণ সম্পাদনাযোগ্য নথিতে রূপান্তর করা যায়। এ ছাড়া এআই রেকর্ডার বৈঠকের অডিও থেকে লিখিত প্রতিলিপি ও সারসংক্ষেপ তৈরি করতে পারে। এতে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও গোছানোর কাজ সহজ হয়।

কর্মদক্ষতা ও একাধিক কাজ একসঙ্গে করার সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যামের সঙ্গে ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এতে ছয় বছর পর্যন্ত স্মুথ এক্সপেরিয়েন্স এবং ছয় বছর পর্যন্ত বর্ধিত নিরাপত্তা হালনাগাদের সুবিধা পাওয়া যাবে।

ব্যাটারির ক্ষেত্রে ভিভো ভি৮০তে রয়েছে ৭ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এ ছাড়া ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ আই প্রোটেকশন ডিসপ্লে মসৃণ দৃশ্য প্রদর্শনের সুবিধা দেবে। নিরাপত্তার জন্য রয়েছে ত্রিমাত্রিক আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

নকশার দিক থেকেও ফোনটিতে রয়েছে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য। রাইজ অরেঞ্জ রঙের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল ও একখণ্ড কোল্ড-কার্ভড গ্লাস। অ্যারোস্পেস-গ্রেড ধাতব ফ্রেম ফোনটির কাঠামোয় দৃঢ়তা ও স্বতন্ত্র নকশা যোগ করেছে।

Nagad

জাইস-সমর্থিত ক্যামেরা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা, বড় ব্যাটারি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা হালনাগাদের সমন্বয়ে ভিভো ভি৮০ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ফোনটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি দৈনন্দিন কাজেও বিভিন্ন স্মার্ট সুবিধা পাবেন।