স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান পলাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬

সাংবাদিক, কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিকভাবে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-বিআইজেএফ এর সিনিয়র সদস্য তিনি। এছাড়া সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Nagad