শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহন, নভম্বর ১০, ২০২৪

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় পলাতক আসামি শেখ হাসিনাসহ অন্যান্যদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। পলাতক সকল আসামিকে বিচারের আওতায় আনার লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র যেখানেই থাকুক, তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।

এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, “দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে এবং জনগণকে বিভ্রান্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এমন অভিযোগ যেকোনো ব্যক্তি করতে পারে। আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না।”

এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।

Nagad