সৌদি রাষ্ট্রদূতের খালেদা জিয়াকে ওমরাহ পালনের আমন্ত্রণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ অপরাহন, নভম্বর ২৫, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

আজ সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উনি (রাষ্ট্রদূত) ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সৌদি যুবরাজের পক্ষে থেকে উনাকে (খালেদা জিয়া) শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাডামও সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন।

ডা. জাহিদ জানান, বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার পথে ওমরাহ করার জন্য উনাকে (খালেদা জিয়া) আমন্ত্রণ জানিয়েছেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

Nagad