উসকানিমূলক প্রতিবেদন না করতে সিএ প্রেস উইং ফ্যাক্টসের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্, নভম্বর ২৭, ২০২৪

সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতনামা অনুযায়ী, তার আইনজীবী অ্যাডভোকেট সুবাশিশ শর্মা। সবার প্রতি অনুরোধ করা হয়েছে, উসকানিমূলক ও ভিত্তিহীন প্রতিবেদন থেকে বিরত থাকার।

‘কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে, আজ চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করছিলেন। দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে।’