জুলাই আন্দোলন হলো বিগত বছরের অনিয়মের সমষ্টি: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহন, december ২১, ২০২৪

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, “জুলাই আন্দোলন ছিল বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি।” তিনি আরও জানান, “আমাদের উদ্দেশ্য হলো নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় এবং ঐক্যের দেয়ালে ফাটল ধরানোর চেষ্টা কেউ করতে না পারে।”

শনিবার (২১ ডিসেম্বর) বাংলা একাডেমিতে আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ফারুকী জানান, “১০০ বছর পরেও যেন ‘জুলাই অভ্যুত্থান’ মানুষের স্মরণে থাকে, সে জন্য ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ তৈরি করা হবে, যেখানে ১ লাখ মানুষের সাক্ষাৎকার থাকবে।”

এসময় সংস্কৃতি উপদেষ্টা সংস্কৃতির বিকাশ নিয়েও কথা বলেন এবং জানান, “বাঙালি সংস্কৃতির পাশাপাশি বহু ভাষা, বহু সংস্কৃতি, এবং বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজন হলে নীতিগত পরিবর্তনের জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।”