নাগরিক কমিটির সুপ্রিম কোর্ট লিগ্যাল উইং প্রতিনিধি কমিটি ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্, december ২৯, ২০২৪

জাতীয় নাগরিক কমিটি আইন ও বিচার সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের ৬৮ সদস্য বিশিষ্ট ‘লিগ্যাল উইং প্রতিনিধি কমিটি’ গঠন করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, আইন ও বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের দিকেও কমিটি কাজ করবে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবীরা, যেমন কমিটিতে রয়েছেন– মোহাম্মদ মনিরুজ্জামান, আফসানা জেরিন খান, আব্দুল আলীম, লাবাবুল বাসার, মো. মামুনুর রশীদ, বিশ্বনাথ কর্মকার, এএসএম সায়েম ভূঁইয়া, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমিনা আক্তার লাভলী, মুহা. এরশাদুল বারী খন্দকার, ইশরাত হাসান, আব্দুর রহিম, শাফায়েত উল্লাহ তুহিন, শাহেদ সিদ্দিকী, এসএম আসলাম, সানাউল্লাহ পাটোয়ারী, মিজানুর রশীদ, মাহবুবা তাসনিম আঁখি, নাজমুস সাকিব, আব্দুল্লাহ হিল গনি, মো. মনিরুজ্জামান মুন, মো. শাহজাহান আলী, উম্মে আপনান, রাকসেন মানকিন, মো. আবু বকর সিদ্দিক, মাহমুদ আলম, মেরী আকতার, শোয়াইব আকতার, মেজবাহ উদ্দিন পারভেজ, আব্দুল্লাহ আল-আরীফ, মো. আল আমীন, মো. রিজওয়ান সামাদ, মো. জহিরুল ইসলাম, মো. মনিরুজ্জামান (মারুফ), মো. হাবিবুর রহমান, মো. আনিসুর রহমান।

এছাড়াও রয়েছেন মাইনুল ইসলাম, তারেক ফয়সাল, তানজিলা রহমান, ফারজানা আম্বিয়া, সজিব মাহমুদ ভূঁইয়া, মো. মিজানুল ইসলাম, তানজিলা ববি লিজা, মো. ছেফায়েত উল্লাহ, মো. বন-ই-আমিন (তাকি), মোহাম্মদ পাভেল মাহমুদ, হাসানুল বান্না, মেহেদুল হাসান, নিজাম উদ্দিন আহম্মেদ, এ.এম. আসাদুল হক, লিটন মিয়া, আবু বকর সিদ্দিক, মোহাম্মাদ ইয়াসিন আরাফাত সাজ্জাদ, কানিজ সুলতানা, মো. আফছার হোসেন রনি, আরিফ আহমেদ, মো. সৌমিক আহমেদ, মো. রায়হানুল ইসলাম, ইসমত জাহান সিমি, মো. আবদুল ভূঁইয়া, আসমা হোসেন, মো. আল-আমিন, মো. জাকির হোসেন, কাজী মুহাম্মদ ইলিয়াস (সোহান), মো. ইব্রাহীম হোসেন (অলী), মোহাম্মদ সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল-আরিফ ও গোবিন্দ চন্দ্র দাস।

কমিটিতে আরও অন্তর্ভুক্ত হয়েছেন তরুণ ও অভিজ্ঞ আইনজীবীরা যারা আইন ও বিচারব্যবস্থায় সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Nagad

জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, এই কমিটি শুধু আইনজীবীদের সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে না বরং সংবিধান এবং আইনি কাঠামো সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, কমিটির কার্যক্রম শুরুর তারিখ এবং তাদের প্রথম বৈঠকের সময়সূচি শিগগিরই জানানো হবে।