জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার (৩০ মে) সকালে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বৈঠকে উভয় দেশের চলমান সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।