ইরান আত্মসমর্পণ করবে না, ভুলের শাস্তি পাবে ইসরায়েল: খামেনি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে জাতির উদ্দেশে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বক্তব্যে তিনি দৃপ্ত কণ্ঠে বলেন, “যত হামলাই হোক, ইরান কখনও আত্মসমর্পণ করবে না। ইসরায়েলকে তাদের ভুলের জন্য চরম মূল্য দিতে হবে।”

মঙ্গলবার রাতে ইরানি সংবাদ সংস্থা তাসনিমের প্রকাশিত এক টেলিভিশন বার্তায় খামেনি বলেন, “ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে। এই জাতি কাউকে মাথা নত করবে না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রসঙ্গে খামেনি বলেন, “ইরানের ইতিহাস যাঁরা জানেন, তাঁরা জানেন—এই জাতি হুমকির ভাষায় সাড়া দেয় না। যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে, তাহলে সেটার পরিণতি হবে মারাত্মক ও অপূরণীয়।”

উল্লেখ্য, সাম্প্রতিক একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বিশ্বব্যাপী চরম উদ্বেগের সৃষ্টি করেছে।