ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৮৩ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

ছবি: এআই

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৩ জন নতুন রোগী।

রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে—১৩৬ জন। ঢাকার দুই সিটি করপোরেশনে ৬০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৪৮ জন, খুলনায় ৪১ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ৩৩ জন এবং ময়মনসিংহে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪২ জনের। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৯ জন নারী। একই সময়ে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৮৬৭ জন।