ইসরায়েলের হামলায় ত্রাণপ্রার্থীসহ ৬১ ফিলিস্তিনি নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০১ অপরাহন, জুলই ১৬, ২০২৫

ছবি: আল জাজিরা।

গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ত্রাণপ্রার্থীসহ অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। মঙ্গলবার এসব হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার উত্তরের শাতি শরণার্থী শিবিরে চালানো এক বিমান হামলায় প্রাণ হারান অন্তত ২৩ জন। এছাড়া দক্ষিণ গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও দুই নারী এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত গাজায় ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন মোট ৮৭৫ জন ফিলিস্তিনি।

একইদিনে ভোর থেকে উত্তর গাজায় চালানো একাধিক বিমান হামলায় আরও অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

এদিকে, গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি জানান, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত পরীক্ষা করা প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। এই সংকটকে তিনি ‘ইঞ্জিনিয়ারড এবং মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ বলে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, গাজার ওপর দীর্ঘদিনের অবরোধ এবং টানা বিমান হামলার ফলে সেখানকার স্বাস্থ্য, খাদ্য এবং মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

Nagad