দেশে এআই নির্ভর ‘কোয়ালিটি কিং’ অনার এক্স৬সি স্মার্টফোন উন্মোচন
জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশে তাদের এক্স সিরিজের নতুন স্মার্টফোন ‘অনার এক্স৬সি’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর স্মার্ট টাওয়ারে অনার বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিভাইসটির উন্মোচন করা হয়।
এই স্মার্টফোনটি দেশের এন্ট্রি লেভেল বাজারে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার নিয়ে আসায় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
স্মার্টফোনের বিশেষ ফিচার
অনার এক্স৬সি ফোনে রয়েছে একটি বিশেষ এআই বাটন, যার মাধ্যমে শর্ট প্রেসে কুইক মেন্যু এবং লং প্রেসে গুগল লেন্স চালু করে বস্তু শনাক্তকরণ, অনুবাদ ও দ্রুত সার্চ করা যাবে।
এর সঙ্গে রয়েছে এআই ইরেজার টুল, যা সহজেই ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু বা চলমান পথচারীদের মুছে ফেলতে পারে। এছাড়াও, এআই ট্রান্সলেশন ফিচারটি বিভিন্ন ভাষাগত প্রতিবন্ধকতা দূর করে ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অনার এক্স৬সি ফোনে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৬.৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে, ব্যবহারকারী উপভোগ করবেন স্মুদ অ্যানিমেশন ও রেসপনসিভ টাচের সুবিধা, যা ব্যবহারে চোখ এবং আঙ্গুল দুটিই থাকবে স্বস্তিতে।
এছাড়া্ দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতে ফোনটিতে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা কানেক্টেড রাখবে চার্জের অপেক্ষা ছাড়াই। আর এতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ১৫ এর ম্যাজিকওএস সফটওয়্যার।

স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ রেটিং, এটি স্মার্টফোনটিকে পানির ছিটা ও ধুলাবালি থেকে সুরক্ষা দিবে এবং এর ক্রাশ রেজিটেন্স ১.৫ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনকে রাখবে একদম অক্ষত। শুধু এটুকুই নয়, এর আল্ট্রা পাওয়ার সেভিং মোড মাত্র ২ শতাংশ ব্যাটারিতে ৬০ মিনিট টকটাইম বা ১৩.৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা দিবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লাং গুও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বুদ্ধিমান ফিচার দিয়ে ব্যবহারকারীদের বাস্তব জীবনের চাহিদা পূরণ করা সম্ভব; আর এর মধ্যেই প্রকৃতপক্ষে মোবাইল ফোনের ভবিষ্যৎ নিহিত রয়েছে। আমাদের প্রত্যাশা, অনার এক্স৬সি -এর মাধ্যমে আমাদের সাশ্রয়ী স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা আশাতীত ফলাফল পাবেন।”
অনার বাংলাদেশের হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশের বাজারে অনার এক্স৬সি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি অনারের সবচেয়ে স্মার্টফোনগুলোর মধ্যে একটি। স্মার্ট এআই ফিচার, টেকসই ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়, এই ফোনটিকে অনন্য করে তুলেছে।’
অনার এক্স৬সি বাজারে এসেছে তিনটি দৃষ্টিনন্দন রঙে; মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা। সাথে পাওয়া যাবে অনার থেকে একটি আকর্ষণীয় উপহার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

