১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’: গ্রাহকরা পাবেন ১ জিবি ডেটা ফ্রি

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ‘ফ্রি ইন্টারনেট ডে’ পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন গ্রাহক একবারের জন্য পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট একদম বিনামূল্যে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৯ জুলাই দেশের সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট
বিটিআরসি জানিয়েছে, ফ্রি ডেটা পেতে গ্রাহককে নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। নিচে অপারেটরভিত্তিক কোডগুলো দেওয়া হলো—

গ্রামীণফোন: *121*1807#
রবি: *4*1807#
বাংলালিংক: *121*1807#
টেলিটক: *111*1807#
এই কোড ডায়াল করলেই গ্রাহকরা নির্ধারিত ফ্রি ডেটা সংগ্রহ করতে পারবেন।

এই কোড ডায়ালের মাধ্যমে গ্রাহকরা ১ জিবি ফ্রি ইন্টারনেট একবারের জন্য সংগ্রহ করতে পারবেন, যা ৫ দিনের জন্য ব্যবহারযোগ্য থাকবে।

Nagad