অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, গত ১৬ বছর ধরে তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল।”
তিনি আরও বলেন, ‘মিটফোর্ডে একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানকে জড়িয়ে কিছু রাজনৈতিক দলের নেতারা অশালীন ও ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন। এসব খুবই অনভিপ্রেত ও দুঃখজনক।’
রিজভী বলেন, ‘নির্বাচন ঠেকাতে দেশে নানা ধরনের চক্রান্ত চলছে। কিছু দল গণতান্ত্রিক রাজনীতিকে ভয় পায়। কারণ, তারা জানে সুষ্ঠু ভোট হলে তারা কখনোই জয়ী হতে পারবে না।’