মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের শোক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:২২ অপরাহন, জুলই ২১, ২০২৫

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শোকবার্তায় বলা হয়, গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে- আজ সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টায় উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনায় পতিত হয়। এতে বিদ্যালয়ের কোমলমতি অনেক শিক্ষার্থী ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেশ কিছু শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে।