বিচার চাই না, সন্তানের লাশ চাই, ৬ দাবিতে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্, জুলই ২২, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শত শত শিক্ষার্থী। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নেন। হাতে ছিল ব্যানার- ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই”, “সঠিক লাশের হিসাব চাই’।

শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানান, তারা কোনো রকম সহিংসতা চান না। তবে এত বড় দুর্ঘটনার পরও কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষুব্ধ। তাদের মতে, “এটা শুধু দুর্ঘটনা নয়, এটা গাফিলতির ফল। আমরা এর বিচার চাই।”

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি:
১. দুর্ঘটনায় নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করা
৬. প্রশিক্ষণ পদ্ধতির কাঠামোগত সংস্কার

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গতকাল (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত ৭৮ জন চিকিৎসাধীন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

Nagad