উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩১, আহত ১৬৫

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:০৬ অপরাহন, জুলই ২২, ২০২৫

উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। হাসপাতওয়ার ভিত্তিতে হতাহতের হিসাব নিম্নরূপ;

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০, ঢাকা সিএমএইচ: আহত ২৮, নিহত ১৬, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১৩, নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১, কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১, নিহত নেই, ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত নেই।

আইএসপিআর জানিয়েছে, হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

Nagad