বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহন, জুলই ২৪, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকের শুরুতে মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সুচিস্মিতা তিথি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

Nagad