স্টার টেকে ভিডিওগ্রাফার নিয়োগ, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান স্টার টেক তাদের ক্রিয়েটিভ টিমে ভিডিওগ্রাফার নিয়োগ দিচ্ছে। তরুণ ও উদ্যমী পেশাজীবীদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
পদের নাম: ভিডিওগ্রাফার
ধরন: পূর্ণকালীন (Full-Time)
অভিজ্ঞতা: ১–২ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
প্রধান দায়িত্বসমূহ:
পণ্যের রিভিউ, ক্যাম্পেইন ও সোশ্যাল মিডিয়া কনটেন্টের জন্য আকর্ষণীয় ভিডিও ধারণ ও সম্পাদনা করা
ক্রিয়েটিভ ও মার্কেটিং টিমের সঙ্গে যৌথভাবে ভিডিও স্টোরি নির্মাণ
ডিএসএলআর/মিররলেস ক্যামেরা পরিচালনা ও স্টুডিও-লোকেশন শুটে আলোর সঠিক ব্যবহার নিশ্চিত
ভিডিও ধারণ থেকে সম্পাদনা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা
প্রতিটি ভিডিও যেন ব্র্যান্ডের বার্তা ও ভিজ্যুয়াল টোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তা নিশ্চিত করা
প্রয়োজনীয় দক্ষতা:
ভিডিওগ্রাফি ও ভিডিও এডিটিংয়ে অভিজ্ঞতা এবং একটি শক্তিশালী পোর্টফোলিও
ক্যামেরা, লাইটিং এবং সাউন্ড পরিচালনায় পারদর্শিতা
Adobe Premiere Pro, Final Cut Pro বা সমমানের সফটওয়্যার ব্যবহারে দক্ষতা
ভিজ্যুয়াল ডিটেইল ও ক্রিয়েটিভ চিন্তাশক্তি
টিমওয়ার্কে পারদর্শী ও যোগাযোগ দক্ষতা
প্রযুক্তিপণ্যের প্রতি আগ্রহ এবং প্রোডাক্ট ফিচারগুলোকে ভিডিও কনটেন্টে রূপান্তরের সামর্থ্য
অতিরিক্ত যোগ্যতা:
মোশন গ্রাফিক্স ও অ্যানিমেশনে অভিজ্ঞতা
ফটোগ্রাফির দক্ষতা
ড্রোন ভিডিওগ্রাফির অভিজ্ঞতা
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ভিডিও ফরম্যাটে অভিজ্ঞতা
সুযোগ-সুবিধা:
ফ্রি খাবার ও কফি
দুইটি উৎসব ভাতা
মোবাইল বিল
বাৎসরিক বেতন পর্যালোচনা
উপস্থিতি বোনাস
ছুটি নগদায়ন সুবিধা
স্বাস্থ্য ও জীবন বীমা
বিভিন্ন ধরনের ছুটি (আর্জিত, নৈমিত্তিক, অসুস্থতা, মাতৃত্ব, পিতৃত্ব, হজ ও ওমরাহ)
আবেদন শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৫
অফিস লোকেশন:
২৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ (বাংলা মোটর), নাভানা জোহরা স্কয়ার, ঢাকা-১০০০
আবেদন পদ্ধতি:
আপনার সিভি এবং প্রত্যাশিত বেতনসহ পাঠান —[email protected]

