পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে।
সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি মোতাবেক সব অবসর-সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—ডিআইজি আতিকা ইসলাম (সংযুক্ত, ঢাকা রেঞ্জ), ডিআইজি মো. মাহবুব আলম (সংযুক্ত, রেলওয়ে পুলিশ, ঢাকা), ডিআইজি মো. মনির হোসেন (সংযুক্ত, শিল্পাঞ্চল পুলিশ), ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম (সংযুক্ত, পুলিশ টেলিকম, ঢাকা)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা অবসর সুবিধাপ্রাপ্ত হবেন।