ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত নির্বাচন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে প্রথমবারের মতো হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার সময় ডাকসুর অন্যান্য রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবার প্রার্থী ও ভোটার হতে পারবেন। উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ বিরতির পর আবারও নির্বাচন আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

