নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩২ অপরাহন, জুলই ৩১, ২০২৫

আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এতে একদিনও দেরি হবে না, বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি বলেন, “আগামী পাঁচ-ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয়ে নিশ্চিত থাকুন—নির্বাচন দেরি হবে না। ড. ইউনূস যে সময় নির্ধারণ করেছেন, তার একদিনও এদিক-সেদিক হবে না।”

তিনি বলেন, “প্রথমে নির্বাচন নিয়ে বলা হয়েছিল এপ্রিলের প্রথম দিকে। পরে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে চলায় তা ফেব্রুয়ারিতে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। এখনো আমরা সেই সময়সীমাতেই আছি।”

প্রেস সচিব আরও জানান, সরকার নির্বাচনের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করতে তৎপর রয়েছে এবং জাতিকে নির্ধারিত সময়েই নির্বাচন উপহার দিতে চায়।