বাংলাদেশের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, কোনো সামরিক চুক্তি হয়নি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫২ অপরাহন, গাস্ট ১, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে, সেগুলো গোপনীয়তার আওতায় (নন-ডিসপোজাল) থাকায় বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। তবে তিনি আশ্বস্ত করেছেন, এসব চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ বিসর্জন দেওয়া হয়নি এবং কোনো সামরিক চুক্তিও সম্পাদিত হয়নি।

শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন তিনি।

শফিকুল আলম বলেন, সরকার কোনো চাপের মুখে নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এটা সরকারের জন্য একটি কূটনৈতিক সফলতা।

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক ৩৫ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই হারে অন্য কোনো শর্ত যুক্ত হয়নি। আমরা বিষয়গুলোকে যতটা সম্ভব সহজিকরণ করব।

তিনি আরও বলেন, আঞ্চলিক প্রতিযোগীদের সঙ্গে তুলনামূলকভাবে করহার এখন কাছাকাছি হওয়ায় বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে পড়ছে না। বরং ঝুঁকি হ্রাস পাচ্ছে।

Nagad