আগামীকাল ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহন, গাস্ট ২, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে।

শনিবার (২ আগস্ট) সকাল ৯টার পর এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ‘আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।’

এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী পৌরসভার সামনে আয়োজিত পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।” এ সময় তিনি সকলকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’

এনসিপি জানায়, সমাবেশ ও ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে তারা দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করবে।

Nagad