ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চার আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মরদেহগুলো জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Nagad