গেরিলা প্রশিক্ষণ মামলায় মেজর সাদিকের স্ত্রী ৫ দিনের রিমান্ডে
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দায়ের করা ভাটারা থানার মামলায় মেজর (অব.) সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এদিন সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততা যাচাই করে দেখা হচ্ছে

