মাইলস্টোনের শিক্ষক মাহরিনের নামে জাতীয় পুরস্কার চালু করবে সরকার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫২ অপরাহন, গাস্ট ৭, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনার সময় সাহসিকতা ও আত্মত্যাগের জন্য শহীদ শিক্ষিকা মাহরিন চৌধুরীর নামে একটি জাতীয় পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে মাহরিন চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে তার নামে একটি জাতীয় পুরস্কার চালু করার সিদ্ধান্ত হয়েছে।

প্রেস সচিব আরও জানান, পুরস্কারটির নাম রাখা হবে ‘মাহরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস’, যা কেবলমাত্র সাহসিকতা, ত্যাগ ও অনন্য সেবার জন্য শিক্ষকদের প্রদান করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে মাইলস্টোন স্কুলের পাশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে, শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে গুরুতর আহত হন শিক্ষক মাহরিন চৌধুরী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার এই আত্মত্যাগ দেশজুড়ে ব্যাপক প্রশংসা ও আবেগ তৈরি করে।

Nagad