প্রথমবারের মতো ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহন, গাস্ট ১২, ২০২৫

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো বাংলাদেশ সফর করবেন। গত সোমবার (১১ আগস্ট) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম এই তথ্য জানান।

ঢাকায় শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি অ্যারাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তিনি জানান, আগামী নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ও নীতি অপরিবর্তিত থাকবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন। এ সময় সৌদির স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও উদ্যোক্তা ড. খালিদ মোঘেম আল হারবি জানান, বাংলাদেশে ১০০ জন নার্সকে সৌদি আরবের মান অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ইউনিক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আশরাফুন হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই দেশের বিনিয়োগ ও শ্রমবাজার বিষয়ে বেসরকারি খাতের উদ্যোক্তারা মতবিনিময় করেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা দক্ষ নার্স তৈরির উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Nagad