ইবতেদায়ি শিক্ষকদের জুন মাসের বেতন অনুদানের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:০৬ অপরাহন, গাস্ট ১২, ২০২৫

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ছাড় করলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর। চারটি চেক আজ মঙ্গলবার (১২ আগস্ট) ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা ১২ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন উত্তোলন করতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুদান পাওয়ার জন্য অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংক থেকে শিক্ষকরা সুবিধা নিতে পারবেন।সরকারি এই অর্থায়ন ইবতেদায়ি শিক্ষকদের মাসিক বেতনের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।